অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন বিজ্ঞপ্তি NU Honours 4th Year Re-scrutiny result
Pay slip সংগ্রহ ও জমাদানের নিয়মাবলীঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ICTUnit/Re-scrutiny.aspx থেকে Online এ আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখা অথবা সোনালী ব্যাংকের Online Payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা-নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন: AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUX, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে Online এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই।
উল্লেখ্য, আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে। ফলাফল পুনঃমূল্যায়ন ফি প্রতিপাত্র ১.২০০/- (এক হাজার দুইশত) টাকা।







