• Home
  • About US
  • Contact Us
  • Privacy Policy
  • Term & Condition
  • Disclaimer
Monday, October 12, 2026
  • Login
  • Register
Academic School
No Result
View All Result
  • Home
  • Class 6
  • Class 7
  • Class 8
  • SSC
  • HSC
Academic School
No Result
View All Result
Academic School
No Result
View All Result
  • Home
  • Class 6
  • Class 7
  • Class 8
  • SSC
  • HSC
Home MCQ

পয়লা বৈশাখ MCQ | SSC | নবম – দশম MCQ

Academic School by Academic School
August 20, 2026
in MCQ, SSC
A A
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

আরও পড়ুন

No Content Available

1। ‘বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক।’- এখানে ‘চৈতন্যের ধারক’ বলতে কী বোঝানো হয়েছে?

  • ক) জাগরণের উন্মেষ
  • খ) বর্ণবাদী চেতনা
  • গ) সাংস্কৃতিক বৈচিত্র্য
  • ঘ) সাম্প্রদায়িক সম্প্রীতি

সঠিক উত্তর: ঘ

2। “আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহন লালের, তিতুমীর ও মঙ্গল পান্ডের, গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীর।”- উক্তিটিতে আমাদের কোন ঐতিহ্যের কথা বলা হয়েছে?

  • ক) সর্বজনীনতার
  • খ) দেশপ্রেমের
  • গ) সার্বভৌমত্বের
  • ঘ) অসাম্প্রদায়িকতার

সঠিক উত্তর: ঘ

3। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে ‘নওরোজ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত?

  • ক) নতুন বছর
  • খ) নতুন সম্ভাবনা
  • গ)  নতুন দিন
  • ঘ)  বৈশাখের প্রথম দিন

সঠিক উত্তর: গ

4। হিন্দু-মুসলিম-বৌদ্ধ, খ্রিষ্টান দেশমাতা এক সকলের- উদ্ধৃতাংশে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে- i. অসাম্প্রদায়িক চেতনা। ii. ধর্মনিরপেক্ষ চেতনা i ii. ঐতিহ্য চেতনা নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii 
  • খ) i ও iii 
  • গ) ii ও iii 
  • ঘ) i, ii ও iii 

সঠিক উত্তর: ক

5। হিন্দু-মুসলিম-বৌদ্ধ, খ্রিষ্টান দেশমাতা এক সকলের-  উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে?

  • ক) নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন
  • খ) নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব
  • গ) পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব
  • ঘ) নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত

সঠিক উত্তর: গ

6। একটি বিশেষ তারিখে রমনার বটমূলে প্রতি বছর ভোর থেকে গানের আসর বসে। নানান সমাজে সজ্জিত হয়ে নারী-পুরুষ আবালবৃদ্ধ- বনিতা সেখানে জমা হয়।  রমনার বটমূলের অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির কোন চেতনাটি প্রকাশ পেয়েছে?

  • ক) উৎসবের শ্রেষ্ঠত্ব
  • খ) সাংস্কৃতিক ভিন্নতা
  • গ) ঐক্যবোধ
  • ঘ) বহুমুখী ভাবনা

সঠিক উত্তর: গ

7। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান দেশ-মাতা এক সকলের-  উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে?

  • ক) পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব
  • খ) নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন
  • গ) নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব
  • ঘ) নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত

সঠিক উত্তর: ক

8। আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা-

  • ক) মুনীর চৌধুরী
  • খ) গোবিন্দ দাশ
  • গ) কবির চৌধুরী
  • ঘ) আবুল ফজল

সঠিক উত্তর: ঘ

9। ‘বাংলা নববর্ষ’ কোন তাৎপর্য বহন করে?

  • ক) স্বাধিকার চেতনা
  • খ) মৌলিক ঐক্য
  • গ) ধর্মীয় সচেতনতা
  • ঘ) ঐতিহ্যবোধ

সঠিক উত্তর: খ

10। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধটি তাৎপর্যপূর্ণ-

  • ক) ঐতিহাসিক দিক দিয়ে
  • খ) সাম্প্রদায়িক চিন্তা চেতনায়
  • গ) বৈষয়িক ভাবনায়
  • ঘ) অসাম্প্রদায়িক ভাবনায়

সঠিক উত্তর: ঘ

11। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে নিচের কোন কবির কবিতা উদ্ধৃত করা হয়েছে?

  • ক) মিল্টন
  • খ) বায়রন
  • গ) টেনিসন
  • ঘ) কীটস

সঠিক উত্তর: গ

12। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের গৌরবমন্ডিত শব্দের অর্থ- i. মহিমাময় ii. মর্যাদাপূর্ণ iii. ঐতিহ্যপূর্ণ নিচের কোনটি সঠিক?

  • ক)   i
  • খ) i ও ii
  • গ) ii ও iii 
  • ঘ) i, ii ও iii 

সঠিক উত্তর: খ

13। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে ‘আইন-ই-আকবরী’ কত বছর আগে রচিত হয়?

  • ক) দুইশ’ বছর
  • খ) আড়াইশ’ বছর
  • গ) তিনশ’ বছর
  • ঘ) সাড়ে তিনশ’ বছর

সঠিক উত্তর: ঘ

14। সুদূর অতীতে বাংলা নববর্ষের সাথে অবিচ্ছেদ্য যোগসূত্র ছিল-

  • ক) কৃষি সমাজের
  • খ) নবাব ও জমিদারদের
  • গ) শ্রমজীবী সাধারণ মানুষের
  • ঘ) ব্যবসায়ীদের

সঠিক উত্তর: ক

15। বাংলা নববর্ষ উদ্যাপনকে কবীর চৌধুরী বলেছেন বাঙালির-

  • ক) মৌলিক সংস্কৃতি
  • খ) একক অনুষ্ঠান
  • গ) শ্রেষ্ঠ উৎসব
  • ঘ) ধর্মীয় আচার

সঠিক উত্তর: গ

16। রাখিবন্ধন উৎসব কখন পালিত হয়?

  • ক) পয়লা জানুয়ারিতে
  • খ) পয়লা বৈশাখে
  • গ) মাঘী পূর্ণিমায়
  • ঘ) শ্রাবণ পূর্ণিমায়

সঠিক উত্তর: ঘ

17। কবির চৌধুরীর জন্ম কত সালে?

  • ক) ১৯২৩
  • খ) ১৯২৪
  • গ)  ১৯২৫
  • ঘ) ১৯২৬

সঠিক উত্তর: ক

18। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল কোন কারণে?

  • ক) সামাজিক
  • খ) অর্থনৈতিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) ধর্মীয়

সঠিক উত্তর: ঘ

19। প্রাচীনকাল থেকে ‘বাংলা নববর্ষ’ উদ্যাপনের ধারণা তৈরি হয়-

  • ক) হিন্দু মুসলমানের কথা ভেবে
  • খ) ব্যবসায়ীদের কথা চিন্তা করে
  • গ) ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে
  • ঘ)  ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে

সঠিক উত্তর: ঘ

20। পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র আজ শহরে, বিশেষভাবে ঢাকায়- কী কারণে? 

  • ক) অর্থনৈতিক
  • খ) সামাজিক
  • গ)   সংস্কৃতিক
  • ঘ) ঐতিহ্যগত

সঠিক উত্তর: ক

21। লেখকের মতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কোনটি?

  • ক) বিজয় মেলা
  • খ) বাংলা নববর্ষ
  • গ) পিঠা উৎসব
  • ঘ) হালখাতা

সঠিক উত্তর: খ

22। ‘সাহিত্য কোষ’ বইটি কার লেখা?

  • ক) প্রমথ চৌধুরী
  • খ) কবীর চৌধুরী
  • গ) মোতাহের হোসেন চৌধুরী
  • ঘ) কামাল চৌধুরী

সঠিক উত্তর: খ

23। ‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রীশ্চান’- ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের সাথে উপরের কবিতাংশটির মিল রয়েছে- i. ধর্মনিরপেক্ষতায় ii. জাতীয়তাবোধে iii. সার্বজনীনতায় নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: গ

24। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান দেশ-মাতা এক সকলের- উদ্ধৃতাংশে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে যে দিকটি প্রতিফলিত হয়েছে- i. অসাম্প্রদায়িক চেতনা ii. ধর্মনিরপেক্ষ চেতনা iii. ঐতিহ্য চেতনা নিচের কোনটি সঠিক?

  • ক) i 
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: গ

25। ‘পয়লা বৈশাখকে এ অবস্থা থেকে উদ্ধার করতে হবে’ এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে?

  • ক) ধর্মান্ধতার আচরণ
  • খ) আনন্দ অনুষ্ঠানের আতিশয্য
  • গ) বিত্তবানদের বিলাস বাসনার বৃত্ত
  • ঘ) মাত্রাতিরিক্ত শহুরে সংস্কৃতির কবল

সঠিক উত্তর: গ

26। এসো বাঙালি সাজে,/হাতে যেন চুড়ি বাজে খোঁপায় যেন বেলি ফুল থাকে দেখা হবে রে হবে পয়লা বৈশাখে। উদ্দীপকের শেষ চরণে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?

  • ক) জাতীয়তাবোধ
  • খ) সাম্প্রদায়িকতা 
  • গ) ধর্মনিরপেক্ষতা
  • ঘ) সর্বজনীনতা

সঠিক উত্তর: ঘ

27। এসো বাঙালি সাজে,/হাতে যেন চুড়ি বাজে খোঁপায় যেন বেলি ফুল থাকে দেখা হবে রে হবে পয়লা বৈশাখে। উদ্দীপকটি ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের স্পর্শ করেছে-  i. ঐতিহ্য ii. সংস্কৃতি iii.. সাহসিকতা নিচের কোনটি সঠিক?

  • ক)   i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: খ

28। ইংরেজ বেনিয়া শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সিরাজউদ্দৌলা হিন্দু- মুসলমানকে যে ডাক দিয়েছিলেন, তাতে ফুটে উঠেছে-

  • ক) স্বাজাত্যবোধ
  • খ) সাম্রাজ্যবাদবিরোধী চেতনা
  • গ) অসাম্প্রদায়িকতা
  • ঘ) জাতীয়তাবাদী চেতনা

সঠিক উত্তর: গ

29। পৃথিবীর সব দেশে নববর্ষ উদ্যাপনে কোনটিতে মৌলিক ঐক্য লক্ষ করা যায়?

  • ক) রীতি প্রকৃতিতে
  • খ) আনন্দ যাত্রায়
  • গ) পুনরুজ্জীবনের ধারণায়
  • ঘ) উৎসবের ভিন্নতায়

সঠিক উত্তর: গ

30। ‘বুর্জোয়া বিলাস’ বলতে কোন শ্রেণির মানুষের শখ বোঝায়?

  • ক) নিম্নবিত্ত
  • খ) মধ্যবিত্ত
  • গ) উচ্চবিত্ত
  • ঘ) নিম্নমধ্যবিত্ত

সঠিক উত্তর: খ

31। কে শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন?

  • ক) সিরাজউদ্দৌলা
  • খ) মঙ্গল পান্ডে
  • গ) তিতুমীর
  • ঘ) হাজী শরীয়তুল্লাহ

সঠিক উত্তর: ক

32। হালখাতা ও মিঠাই বিতরণ কোন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ?

  • ক) পুণ্যাহ
  • খ) নববর্ষ
  • গ) পৌষ পার্বণ
  • ঘ) চড়ক পূজা

সঠিক উত্তর: খ

33। ‘পয়লা বৈশাখ’ শব্দটি কোনটিকে সমর্থন করে?

  • ক) প্রাচীন উৎসব
  • খ) জাতীয় উৎসব
  • গ) ধর্মীয় উৎসব
  • ঘ) প্রাণের উৎসব

সঠিক উত্তর: খ

34। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের শিক্ষণীয় দিক হলো-

  • ক) সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ
  • খ) নবপ্রাণের সূচনা
  • গ) ঐক্যবোধ জাগ্রত করা
  • ঘ) সাম্প্রদায়িক চেতনা

সঠিক উত্তর: গ

35। নববর্ষ উদ্যাপন রীতিতে বৈচিত্র্য আসার কারণ কী?

  • ক) বাঙালির পরিবর্তনশীলতা
  • খ) ঐতিহ্যের পালাবদল
  • গ) সময়ের বিবর্তন
  • ঘ) প্রকৃতির তারতম্য

সঠিক উত্তর: গ

36। নয়া ঔপনিবেশবাদী বলতে কাদের বোঝানো হয়েছে?

  • ক) ক্ষমতালোভী ব্যবসায়ী
  • খ) ব্রিটিশ ঔপনিবেশিক শাসক
  • গ) অবিভক্ত পাকিস্তানি শাসক
  • ঘ) বুর্জোয়া বিলাসী মধ্যবিত্ত

সঠিক উত্তর: গ

37। পয়লা বৈশাখে ‘হালখাতা’ অনুষ্ঠানের আয়োজন করে কারা?

  • ক) কৃষক সমাজ
  • খ) শিক্ষিত সমাজ
  • গ) রাজনৈতিক মহল
  • ঘ) ব্যবসায়ী মহল

সঠিক উত্তর: ঘ

38। ১৯৪৭ সালের পর কিরূপ মনোভাব নিয়ে পূর্ব পাকিস্তানের মানুষ নববর্ষ উদযাপন করে?

  • ক) প্রতিবাদী
  • খ) ধর্মান্ধ
  • গ)  সংকীর্ণ
  • ঘ)  উদার

সঠিক উত্তর: ক

39। হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন! কান্ডারি বল, ডুবিছে মানুষ-সন্তান মোর মার। চরণ দুটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

  • ক) সাম্প্রদায়িক চেতনা
  • খ) অসাম্প্রদায়িকতা
  • গ) ধর্মীয় চেতনা
  • ঘ) অন্তর-বেদনা

সঠিক উত্তর: খ

40। এদেশের মানুষের চিত্তে কখন স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল?

  • ক) উনবিংশ শতাব্দীর শেষার্ধে
  • খ) বিংশ শতাব্দীর প্রথমার্ধে
  • গ) উপমহাদেশ বিভক্তির ফলে
  • ঘ) পাকিস্তানি শাসন শুরু হলে

সঠিক উত্তর: ক

41। পয়লা বৈশাখের ঐতিহ্য কীরূপ?

  • ক) গৌরবমণ্ডিত
  • খ) ধর্মনিরপেক্ষ
  • গ) জাতীয়তাবাদী
  • ঘ)  নবজন্মের

সঠিক উত্তর: ক

42। ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন?

  • ক) নওরোজ
  • খ) জাতীয় উৎসব
  • গ) সর্বজনীন উৎসব
  • ঘ) বর্ষবরণ উৎসব 

সঠিক উত্তর: ক

43। পয়লা বৈশাখকে লেখক কোন কারণে শ্রেষ্ঠ উৎসব বলেছেন?

  • ক) সংস্কৃতির
  • খ) ঐক্যের
  • গ) সামাজিকতার
  • ঘ) ঐতিহ্যের

সঠিক উত্তর: ক

44। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা- এ কবিতাংশটিতে কী প্রকাশ পেয়েছে?

  • ক) নতুনের জয়গান
  • খ) নতুন দিনের আহ্বান
  • গ) বাঙালির দুঃখের অবসান
  • ঘ) বাঙালির ঐতিহ্যের আবির্ভাব

সঠিক উত্তর: গ

45। সুদূর অতীতে কোন সমাজের সঙ্গে পয়লা বৈশাখ উদ্যাপনের যোগসূত্র ছিল?

  • ক) শিল্প
  • খ) কৃষি
  • গ) শ্রমজীবী
  • ঘ) ব্যবসায়ী

সঠিক উত্তর: খ

46। একটি বিশেষ তারিখে রমনার বটমূলে প্রতি বছর ভোর থেকে গানের আসর বসে। নানান সমাজে সজ্জিত হয়ে নারী-পুরুষ আবালবৃদ্ধ- বনিতা সেখানে জমা হয়। উদ্দীপকটি কোন দিনের কথা স্মরণ করিয়ে দেয়?

  • ক) পয়লা বৈশাখন
  • খ) একুশে ফেব্রুয়ারি
  • গ)  ছাব্বিশে মার্চ
  • ঘ)  ষোলই ডিসেম্বর

সঠিক উত্তর: ক

47। বাঙালির পহেলা বৈশাখ সংস্কৃতির জন্য হুমকির কারণ কী?

  • ক) বিদেশি সংস্কৃতির অনুপ্রবেশ
  • খ) উচ্চবিত্তের বুর্জোয়া বিলাস
  • গ) সকলের অবহেলা
  • ঘ) শিক্ষিত সমাজের উদাসীনতা

সঠিক উত্তর: খ

48। ধর্ম যার যার, উৎসব সবার’ – উক্তিটিতে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে বিধৃত দিকটি হলো-

  • ক) বাংলাদেশি জাতীয়তা
  • খ) বাঙালি জাতীয়তা
  • গ) অসাম্প্রদায়িকতা
  • ঘ) সাম্যবাদিতা

সঠিক উত্তর: খ

49। পূর্বপাকিস্তানে বাংলা নববর্ষ উদ্যাপন নিয়ে পাকিস্তান শাসকবর্গ কীরূপ মনোভাব পোষণ করেন? i. কৌতূহলোদ্দীপক ii. ক্ষীণ দৃষ্টি iii. ন্যক্কারজনক নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: ঘ

50। হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন! কান্ডারি বল, ডুবিছে মানুষ-সন্তান মোর মার।  এই চেতনা লালন করলে আমরা পাব- i. শৃঙ্খল মুক্তি ii. সামাজিক সম্প্রীতি iii. মানব মুক্তি ও সহযোগিতা নিচের কোনটি সঠিক?

  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: খ

Tags: পয়লা বৈশাখ
ShareTweetSendShare
Previous Post

শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট নির্দেশনা | মাউশি Notice

Next Post

NU অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা — ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (ক-বিভাগ) সম্পূর্ণ প্রশ্নোত্তর ব্যাংক

Academic School

Academic School

Edu Instructor

Related Posts

No Content Available
Next Post
NU অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা — ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (ক-বিভাগ) সম্পূর্ণ প্রশ্নোত্তর ব্যাংক

NU অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা — ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (ক-বিভাগ) সম্পূর্ণ প্রশ্নোত্তর ব্যাংক

Please login to join discussion
  • Trending
  • Comments
  • Latest
DU B Unit Question 2025 | ঢাবি বি ইউনিট প্রশ্ন ২০২৫

জুনিয়র বৃত্তি প্রশ্ন ২০২৫ PDF | বাংলা, ইংরেজী,গণিত,বিজ্ঞান, বাওবি

অগ্রদূত বাংলা PDF | Agradut Book PDF

অগ্রদূত বাংলা PDF | Agradut Book PDF

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন ২০২৬

Junior Britti English Suggestion 2026 | 400+ Synonyms & Antonyms with Answer

Junior Britti English Suggestion 2026 | 400+ Synonyms & Antonyms with Answer

Class 9-10 Math Guide PDF | New Math Guide 2025 Download

Class 9-10 Math Guide PDF | New Math Guide 2025 Download

এইচএসসি Short সিলেবাস ২০২৬ | HSC Syllabus 2026

এইচএসসি Short সিলেবাস ২০২৬ | HSC Syllabus 2026

৯ম শ্রেণীর বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতি পাঞ্জেরী গাইড বই | Class 9 Bangla Panjeree

৯ম শ্রেণীর বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতি পাঞ্জেরী গাইড বই | Class 9 Bangla Panjeree

SSC Exam Routine 2026

SSC Exam Routine 2026

এসএসসি পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০২৬ | সকল বোর্ড PDF

এসএসসি পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০২৬ | সকল বোর্ড PDF

অনার্স ৪র্থ বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ২০২৬ | Exam 2024

অনার্স ৪র্থ বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ২০২৬ | Exam 2024

এসএসসি পরীক্ষা ২০২৭-এর নতুন রুটিন | SSC 2027 New Routine

এসএসসি পরীক্ষা ২০২৭-এর নতুন রুটিন | SSC 2027 New Routine

এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | SSC Science Question Answer

এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | SSC Science Question Answer

Recent News

এসএসসি পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০২৬ | সকল বোর্ড PDF

এসএসসি পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০২৬ | সকল বোর্ড PDF

অনার্স ৪র্থ বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ২০২৬ | Exam 2024

অনার্স ৪র্থ বর্ষের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ২০২৬ | Exam 2024

এসএসসি পরীক্ষা ২০২৭-এর নতুন রুটিন | SSC 2027 New Routine

এসএসসি পরীক্ষা ২০২৭-এর নতুন রুটিন | SSC 2027 New Routine

এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | SSC Science Question Answer

এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | SSC Science Question Answer

Academic School

© 2026 - 2027

Academic School

  • Home
  • About US
  • Contact Us
  • Privacy Policy
  • Term & Condition
  • Disclaimer

Follow Us

No Result
View All Result
  • Home
  • About US
  • Contact Us
  • Privacy Policy
  • Term & Condition
  • Disclaimer

© 2026 - 2027

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In