চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। সে অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। গত ৬ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সভায় নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন ২০২৬
| তারিখ | বিষয় |
|---|---|
| ৮ ডিসেম্বর | বাংলা |
| ১০ ডিসেম্বর | ইংরেজি |
| ১৩ ডিসেম্বর | গণিত |
| ১৫ ডিসেম্বর | বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় |
জুনিয়র বৃত্তি পরীক্ষা নম্বর বণ্টন (মোট ৪০০)
| বিষয় | নম্বর | সময় |
|---|---|---|
| বাংলা | ১০০ | ৩ ঘণ্টা |
| ইংরেজি | ১০০ | ৩ ঘণ্টা |
| গণিত | ১০০ | ৩ ঘণ্টা |
| বিজ্ঞান | ৫০ | ১ ঘণ্টা ৩০ মিনিট |
| বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ৫০ | ১ ঘণ্টা ৩০ মিনিট |







