এসএসসি পরীক্ষা ২০২৭-এর নতুন রুটিন | SSC 2027 New Routine
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ, আর শেষ হবে ১৫ এপ্রিল। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। আজ সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সময়সূচি প্রকাশ করে।
📌 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল অফিশিয়াল নোটিশ:
Full Image :


📋 তত্ত্বীয় পরীক্ষার সময়সূচি
| বিষয় | বিষয় কোড | তারিখ ও দিন |
|---|---|---|
| ১। বাংলা (আবশ্যক)-১ম পত্র ২। সহজ বাংলা-১ম পত্র | ১০১ ১০৩ | ১৪/০৩/২০২৭ রবিবার |
| ১। বাংলা (আবশ্যক)-২য় পত্র ২। সহজ বাংলা-২য় পত্র | ১০২ ১০৪ | ১৬/০৩/২০২৭ মঙ্গলবার |
| ১। ইংরেজি (আবশ্যক)-১ম পত্র | ১০৭ | ১৮/০৩/২০২৭ বৃহস্পতিবার |
| ১। ইংরেজি (আবশ্যক)-২য় পত্র | ১০৮ | ২১/০৩/২০২৭ রবিবার |
| ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১৫৪ | ২২/০৩/২০২৭ সোমবার |
| ১। গণিত (আবশ্যক) | ১০৯ | ২৫/০৩/২০২৭ বৃহস্পতিবার |
| ১। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৫০ | ২৮/০৩/২০২৭ রবিবার |
| ১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ২। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩। ফিন্যান্স ও ব্যাংকিং | ১৩৬ ১৫৩ ১৫২ | ৩০/০৩/২০২৭ মঙ্গলবার |
| ১। ভূগোল ও পরিবেশ | ১১০ | ০১/০৪/২০২৭ বৃহস্পতিবার |
| ১। রসায়ন (তত্ত্বীয়) ২। পৌরনীতি ও নাগরিকতা ৩। ব্যবসায় উদ্যোগ | ১৩৭ ১৪০ ১৪৩ | ০৪/০৪/২০২৭ রবিবার |
| ১। গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়) ২। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ৩। সঙ্গীত (তত্ত্বীয়) ৪। আরবি ৫। সংস্কৃত ৬। পালি ৭। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়)/শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়) | ১৫১ ১৩৪ ১৪৯ ১২১ ১২৩ ১২৪ ১৩৩ ১৪৮ | ০৬/০৪/২০২৭ মঙ্গলবার |
| ১। হিসাববিজ্ঞান | ১৪৬ | ০৮/০৪/২০২৭ বৃহস্পতিবার |
| ১। উচ্চতর গণিত (তত্ত্বীয়) ২। বিজ্ঞান | ১২৬ ১২৭ | ১১/০৪/২০২৭ রবিবার |
| ১। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২। অর্থনীতি | ১৩৮ ১৪১ | ১৩/০৪/২০২৭ মঙ্গলবার |
| ১। ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা ২। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা ৩। বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা ৪। খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা | ১১১ ১১২ ১১৩ ১১৪ | ১৫/০৪/২০২৭ বৃহস্পতিবার |
🧪 ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
| বিষয় | তারিখ ও দিন | সময় | স্থান | মন্তব্য |
|---|---|---|---|---|
| সঙ্গীত (১৪৯) সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা | ২২/০৪/২০২৭ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে কেন্দ্রসচিব অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। | প্রতিদিন সকাল ১০টা হতে পরীক্ষা শুরু হবে। | স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। | সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও সনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল ৯.৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনোক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। |








